জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৮ মে
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৮ মে থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ১৬ জুন পর্যন্ত।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব মো: আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু হাসান বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এবছর মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর পরীক্ষা ‘এ’ ইউনিটে, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের পরীক্ষা ‘বি’ ইউনিটে, কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা ‘সি’ ইউনিটে, ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা ‘ই’ ইউনিটে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা ‘ডি’ ইউনিটে অনুষ্ঠিত হবে। ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সকল ইউনিটে এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে ৫৫ মিনিট এবং পাশ নম্বর ন্যূনতম ৩৩%। তবে ভর্তির জন্য বিষয় ভিত্তিক নির্ধারিত নম্বর পেতে হবে।’
পরীক্ষার মান বন্টন নিয়ে আবু হাসান বলেন, এ ইউনিটে গণিতে ২২, রসায়নে ২২, পদার্থবিজ্ঞানে ২২, বাংলায় ৩, ইংরেজি ৩ ও আইটিতে ৮ নম্বরের, বি ইউনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, সাধারণ গণিতে ৫ এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিতে ২৫ নম্বরের, সি ইউনিটে বাংলায় ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে ৫০ নম্বরের, ডি ইউনিটে রসায়নে ২৪, উদ্ভিদ বিজ্ঞানে ২২, প্রাণীবিদ্যায় ২২, বাংলা ও ইংরেজিতে ৮ এবং বুদ্ধিমত্তায় ৪ নম্বরের এবং ই ইউনিটে বাংলায় ১০, ইংরেজিতে ৩০, গণিতে ২৫ ও সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলিতে ১৫ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
Related News
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়েRead More
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরRead More



Comments are Closed