টিকেট কালোবাজারি, সহজ কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ (৩৮) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন।
কমান্ডার খন্দকার মঈন জানান, রেলের টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগে সহজের ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের শিকড়ের খোঁজে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা।
তিনি আরও জানান, রেজাউলের বিষয়ে আরও বিস্তারিত জানাতে বিকেল তিনটায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ দিকে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউলকে বহিষ্কার করেছে সহজ।
গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটি গণসংযোগ কর্মকর্তা ফরহাদ আহমেদ জানান, ‘টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র্যাব হাতে আটক হওয়া মো. রেজাউল করিম (রেজা) সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে। মো. রেজাউল করিম (রেজা) বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। প্রতিষ্ঠানটি চলতি বছরের ২১ মার্চে রেজাকে নিয়োগ প্রদান করে।’
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed