Main Menu

নেত্রকোণায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২। দিবসটি উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নেত্রকোণা জেলা কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে রঙিন বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির।

পরে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো আদালত প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন, জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির।

এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার, সিভিল সার্জন, পৌর মেয়রসহ অন্যান্য অতিথিবৃন্দগণ।

Share





Related News

Comments are Closed