দিরাইয়ে বজ্রপাতে ২ ধানকাটা শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার দাভাঙ্গা হাওরে বজ্রপাতে রবীন্দ্র দাস (৬০) ও টিপু দাস (২৩) নামে দুই জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান ধীতপুর গ্রামের কয়েকজন শ্রমিক গ্রামের পাশে হাওরে দিনভর ধান কাটায় ব্যস্ত ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ দেখতে পায় তারা।এসময় সবাই বাড়ির দিকে দৌড়াচ্ছিল। কিন্তু বাড়িতে যাওয়ার পথে আট দশ জনের দলটি হঠাৎ বজ্রপাতের কবলে পরে। এসময় পাঁচ সাত জন লোক আহত হয়। আহতদের মধ্যে ধীত গ্রামের তেজেন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস ও কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাসকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
এসময়ে হাওরে থাকা গলিশাল গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সবাই হাওরে ধান কাটায় ছিলাম। হঠাৎ আকাশে কালো মেঘ দেখে বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু নিহত দু’জনের দলটি ধান ক্ষেতের মধ্যে বজ্রপাতের কবলে পড়ে। কয়েকজন আহত হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed