বিশ্বম্ভরপুরে স্টিল নৌকাডুবিতে দুই শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে বালি ভর্তি স্টিলের নৌকাডুবিতে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত সোমবার রাতে উপজেলার মণিপুরী হাটি ট্রলার ঘাটে (ধোপাজান চলতি নদীতে) এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মণিপুরী হাটি গ্রামের হানিফ মিয়ার পুত্র আনোয়ার (২২) ও একই গ্রামের আক্তার হোসেনের পুত্র অনিক হাসান (১৮)।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা ও থানা সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার মণিপুরী হাটি ট্রলার ঘাটে বালি ভর্তি স্টিলের নৌকায় শ্রমিক আনোয়ার ও অনিক রাতে ঘুমিয়ে ছিল। রাতে অনেক ঝড় বৃষ্টি হয়। রাতের ঝড় বৃষ্টির কারণে বালি ভর্তি স্টিলের নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন ডুবন্ত স্টিলের নৌকায় দুইজনের মৃত লাশ দেখতে পান।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed