বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রাঘাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলঙ্কা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৬) ও মেয়ে ইয়াসমিন বেগম (৩৮)।
তাড়াইল থানার ওসি জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে বৃষ্টি হওয়ায় মা ও মেয়ে রাত তিনটার দিকে শুকাতে দেওয়া ধান ঢাকতে গেলে এ ঘটনা ঘটে। বজ্রাঘাতে তাৎক্ষণিক তাদের মৃত্যু হয় বলে জানান তিনি।
« ৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা (Previous News)
(Next News) জাবির বঙ্গবন্ধু হলের গণরুমকে বানানো হচ্ছে রিডিং রুম »
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed