জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আলম সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
রবিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাসুম অহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১(২) ধারা অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আলম-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে কিছু শর্ত দেওয়া হয়। শর্তগুলো হলো,
১. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করে দিতে পারেন।
২. উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন।
৩. তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
৪. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
উল্লেখ্য, গত ১ মার্চ অধ্যাপক ড. নুরুল আলমকে উপাচার্যের রটিন দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল।
Related News
সাভারে মাদরাসা ছাত্রী নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের হেমায়েতপুরে যাদুরচর এলাকার আয়েশা সিদ্দিকা রাযি বালিকা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রীRead More
নরসিংদীতে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে পৃথক ঘটনায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবারRead More



Comments are Closed