Main Menu

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে মুজিবনগর দিবস উদযাপন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৭ এপ্রিল (রবিবার) ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মুজিবনগর সরকারের ইতিহাস ও তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থী।

Manual4 Ad Code

প্রধান অতিথির ভাষণে অধ্যক্ষ শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইসাথে মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভম হারানো মা-বোনদের প্রতি অকৃত্রিম সম্মান প্রদর্শন করেন। মুজিবনগর সরকারের জাতীয় নেতাদের স্মরণ করে তিনি দিবসটির তাৎপর্য্য ও প্রেক্ষাপট তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করেন। তিনি আরো বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের সূচনার পরে ২৬ মার্চ জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। জাতির পিতার নেতৃত্বে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। আর মহান মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠানিক স্বীকৃতি ও আইনগত ভিত্তি স্থাপনে মুজিবনগর সরকারের কোন বিকল্প ছিলনা। মুজিবনগর সরকারের দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, কৌশল ও সময়োপযোগী দিক নির্দেশনার ফলে মুক্তিযুদ্ধ দ্রুততম সময়ে সফল সমাপ্তির দিকে এগিয়ে যায়। এছাড়া এই সরকার প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলেন যা মুক্তি সংগ্রামকে বেগবান করে। তিনি নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও নিজস্ব ঐতিহ্য হৃদয়ে ধারণ করে সুনাগরিক হওয়ার আহবান জানান।

Manual3 Ad Code

অনুষ্ঠান শেষে সকল শহিদের আত্নার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code