গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কনফারেন্স রুমে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের ৩, ১০ এবং ১৭ তারিখ গুচ্ছের তিন ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই তারিখ জানানো হবে। সেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের আপত্তি না থাকলে পরবর্তীতে এই তারিখই চূড়ান্ত করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, গুচ্ছের ভর্তি পরীক্ষা সেপ্টেম্বরে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার আমাদের একটি সভা রয়েছে। সভা শেষ এ বিষয়ে জানানো যাবে।
এদিকে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এক্ষেত্রে ভর্তিচ্ছুদের কিছু শর্ত আরোপ করা হতে পারে।
এ প্রসঙ্গে জবি উপাচার্য জানান, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব উপাচার্য এ বিষয়ে একমত পোষণ করেছেন। ভর্তি বিজ্ঞপ্তির সাথে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed