Main Menu

করাঙ্গী নদী খনন না করে পাড় কেটে চলছে দায়সারা কাজ

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদী খনন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিযুক্ত ঠিকাদার নিজের মনগড়া ভাবে মুল নদীর তলদেশ খনন না করে নদী পাড়ের বসবাসকারী নিরীহ পরিবারের বাড়ি-ঘরের চরম ক্ষতিসাধন ও হুমকি-দামকি দিয়ে দায়সারা খনন কাজ চালিয়ে যাচ্ছে। সরেজমিন অনুসন্ধানে এ তথ্য ফুটে উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার করাঙ্গী নদীর ২০ কিঃমিঃ খনন কাজের জন্য কক্সবাজারের উন্নয়ন ইন্টারন্যাশনাল ঠিকাকারী প্রতিষ্ঠানকে ১৯ কোটি ১৭ লাখ ৩৮ হাজার ২শ” ৩৬ টাকার কার্যাদেশ দেয়া হয়। ৩শ” ৮৫ দিনের মধ্যে কাজ সমাপ্তের কথা থাকলেও সরজমিনে ৭ এপ্রিল বাহুবল উপজেলার আলাপুর গ্রামের কাছে ঠিকাদারের ২টি এক্সেভেটর দিয়ে নদী খননের পরিবর্তে পাড়ের বসতি মাটি কেটে দায়সারা ভাবে কাজ চালানো হচ্ছে।

ওই গ্রামের বাসিন্দা ওয়াব উল্লাহ সহ ১৫/২০ জন অভিযোগ তুলে বলেন ঠিকাদার নদীর তলদেশ খনন না করে পাড়ে দায়সারা ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ফলে আমাদের বসত বাড়ির ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। আমরা এ অনিয়মের প্রতিবাদ করলে আমাদেরকে সেনাবাহিনী, পুলিশ দিয়ে হয়রানির হুমকি দেয়া হচ্ছে। আমরা নিরিহ মানুষ ঠিকাদার এলাকার কতিপয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সঠিক ভাবে খনন কাজ করছে না।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান জানান আমি খনন কাজ পরিদর্শন করে নির্দেশনা দিয়েছি সিডিউল মোতাবেক কাজ করার জন্য কিন্তুু ঠিকাদার তা মানছেন না।

সরেজমিন অনুসন্ধান কালে উপস্থিত ছিলেন সাতকাপন ইউনিয়নের প্যালেল চেয়ারম্যান আব্দুল জব্বার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আয়াত আলী প্রমুখ।

Share





Related News

Comments are Closed