Main Menu

ছাতকে বালুর নিচে চাপা পড়ে শিশুসহ ২ শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে স্তুপীকৃত বালুর নিচে চাপা পড়ে শিশুসহ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে-নোয়ারাই ইউনিয়নের কুপিয়া গুচ্ছগ্রামের হানিফ আলীর পুত্র শামসুজ্জামান (১৪) ও ইসলামপুর ইউনিয়নের কুমারদানি গ্রামের আলী আমজদের পুত্র রুবেল (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক শহর সংলগ্ন সুরমা নদীর তীরে থানারটুক এলাকায় স্টক করে রাখা বালু নামানোর কাজ করছিল কয়েকজন শ্রমিক। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়। তাদেরকে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ছাতক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed