ওমরাহ আবেদনে কোনো এজেন্সির প্রয়োজন নেই
ধর্ম ডেস্ক: এখন থেকে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা ওমরাহ হজ করার জন্য নিজে নিজেই আবেদন করতে পারবেন। তাদের কোনো উমরাহ সার্ভিস এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে না। এক ঘোষণায় এমনটাই জানিয়েছে সৌদি সরকার।
গত মঙ্গলবার (৫ এপ্রিল) সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সৌদি আরবের বাইরে থেকে আসা ব্যক্তিরা ওমরাহ ভিসা পাওয়ার জন্য সরাসরি নিবন্ধন করতে পারবেন। তাদের বিদেশি কোনো ওমরাহ সার্ভিস বা এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে না।
ওমরাহ ভিসার আবেদনপত্রটি সৌদি আরবের অনুমোদিত ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দিতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, এ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি তিনটি ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
আগ্রহী ব্যক্তিরা ওমরাহ পালনের জন্য অনুমোদিত ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোর একটির মাধ্যমে নিবন্ধন করবে। ওমরাহ্ প্রোগ্রামে ইলেকট্রনিক ভিসার জন্য সব প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি আবাসন এবং পরিবহন পরিষেবা অন্তর্ভুক্ত থাকবে। ওমরাহ যাত্রীরা ভিসার কপি নিজেরাই প্রিন্ট করতে পারবেন।
Related News
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More



Comments are Closed