জগন্নাথপুরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলী হাসান (২০) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করে। আলী হাসান ওই গ্রামের সমুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলী হাসান দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি প্রায় সময় আত্মহত্যার চেষ্টা করতেন। গত রোববার সেহরি খেয়ে ঘুমাতে যান। সোমবার সকালে বসতবাড়ির বারান্দায় গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত বলেন, ওই তরুণ এরআগে আরও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। কারো কোনো অভিযাগ না থাকায় লাশ ময়নাতদন্তের ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed