Main Menu

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এই বাহিনীর আরও এক সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সন্ধা সাড়ে ৭টার দিয়ে শায়েস্তাগঞ্জ চৌধুরী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত র‌্যাব সদস্যের নাম মাহমুদ হাসান (৩০)। আহত পুলিশ কনস্টেবল সাখাওয়াত হোসেন (২৭)। তারা দুইজনই র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, র‌্যাব সদস্যরা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে ঢাকামুখি যাচ্ছিলেন। এ সময় শায়েস্তাগঞ্জ চৌধুরী পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় সাখাওয়াত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed