Main Menu

বাহুবলের খ্যাতিমান সাহিত্যিক লেখক তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর ইন্তেকাল

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার খ্যাতিমান সাহিত্যিক ও গবেষক, ইতিহাসবিদ, লেখক, বাহুবল প্রেসক্লাবের সাবেক সভাপতি তরফরত্ন সৈয়দ আবদুল্লাহ ঢাকার একটি বাসায় ২রা এপ্রিল ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি —— রাজিউন)।

সৈয়দ আব্দুল্লাহ বর্নাঢ্য জীবনের অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিকেল আড়াই টায় তাঁর গ্রামের বাড়ি বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed