Main Menu

সুবিধা লোভীরা অসৎ উদ্দেশ্যে বিভেদ সৃষ্টি করছে : ইবি বঙ্গবন্ধু পরিষদ

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: কতিপয় সুবিধালোভী ব্যক্তি ও তাদেরই একদল উপজাত অসৎ উদ্দেশ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদেরকে আদর্শচ্যূত করতে তৎপর হয়ে উঠেছে।

শনিবার (২ এপ্রিল) সকাল দশটায় অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন কেন্দ্রঘোষিত কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন।

সংবাদ সম্মেলনে, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক প্রফেসর ড. শাহজাহান মন্ডল, ইবি ইউনিটের সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তব্যে তারা বলেন, অংশগ্রহণমূলক সক্রিয় আন্দোলনের মধ্য দিয়ে একটি দূর্নীতিবাজ, প্রতিহিংসাপরায়ণ ও অযোগ্য প্রশাসনের মুলোৎপাটনের পর; যখন সবার প্রত্যাশা ক্যাম্পাসে নির্মল সুস্থ্য সুন্দর একটি পরিবেশ; ঠিক তখনই আমরা লক্ষ্য করছি ঐ চক্রের প্রশাসনেরই কতিপয় বশংবদ, সুযোগসন্ধানী, সুবিধালোভী ব্যক্তি ও তাদের একদল উপজাত এক গভীর দূরভিসন্ধি ও অসৎ উদ্দেশ্য নিয়ে বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদেরকে আদর্শচ্যুত করতে তৎপর হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় তারা গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিশ^বিদ্যালয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে হট্টগোল, গালাগালি ও বিশৃঙ্খল পরিবেশ তৈরী করে মহান স্বাধীনতার মহিমাকে ভূলুন্ঠিত করেছে। এটা তারা এর আগেও ‘মুক্ত বাংলা’ পাদদেশে ঘটিয়েছিল। এহেন অপকর্ম করতে তারা অত্যন্ত সক্রিয়ভাবে ও সুচতুরতার সাথে ‘বঙ্গবন্ধু পরিষদ’ শব্দ ব্যবহার করে একটি সংগঠন গড়ে তুলেছে। যাদের সাথে জড়ো হয়েছে আদর্শচ্যুত, স্বীকৃত দুর্নীতিবাজ, সর্বমহলে ধীকৃত অনুপ্রবেশকারী, মধ্যস্বত্বভোগী একদল ব্যক্তি।

তারা বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এ মালেকের হাত দিয়ে ইবি ইউনিটের বর্তমান কমিটি গঠিত। তাঁর অনুমোদিত ও নির্দেশিত হয়েই আমরা কাজ করছি।

বক্তারা বলেন, শেখ হাসিনার অর্জিত উন্নয়নের গতিধারা ও অর্জনসমূহ নস্যাৎ ও প্রশ্নবিদ্ধ করার অশুভ উদ্দেশ্যে এবং বিশ^বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বিনষ্ট করার হীন উদ্দেশ্যে ক্যাম্পাস পরিমন্ডলে এই অনুপ্রবেশকারী-সুবিধালোভী চক্র যে অপচেষ্টায় লিপ্ত রয়েছে; তা একদিকে যেমন বঙ্গবন্ধু পরিষদের নীতি-আদর্শের সাথে সম্পূর্ণরুপে সাংঘর্ষিক অন্যদিকে, বাঙালী জাতীয়তাবাদ ও বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী এবং শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য বিরোধী। ফলে, জাতির পিতার নামাঙ্কিত ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আবারো এ সকল চক্রের অশুভ ফাঁদে পা না দিতে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই।

সংবাদ সম্মেলনে প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. আনোয়ারুল হক, প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুল, প্রফেসর ড. তপন কুমার রায়, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, কর্মকর্তাদের মধ্যে শামসুল ইসলাম জোহা, আলমগীর হোসেন খান, শেখ জাকির হোসেন, এইচ.এম. আলী হাসান, ওয়ালিদ হাসান মুকুট, ইবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ, যুগ্ম সম্পাদক অনি আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সরকার মাসুমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed