Main Menu

খুলনায় সড়ক দূর্ঘটনায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেকজন।

বুধবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে মহানগরীর শেখ শহীদ আবু নাসের স্টেডিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খানজাহান আলী থানা এলাকার ইস্টার্ন গেটের বাসিন্দা রহমান শেখের ছেলে মো. আলাউদ্দিন শেখ (৩০) ও একই থানার আটরা ডাক্তারবাড়ি এলাকার মৃত জরিপ কাতলীর ছেলে মো. আরজু আল চয়ন (২৮)।

আহত ব্যক্তির নাম হামিদুর রহমান (২৮)। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, হতাহতারা তিনজনই একটি মোবাইল কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত। প্রতিদিনের মতো ডিউটি শেষে রাতে তারা একই সঙ্গে একটি মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। তারা শেখ শহীদ আবু নাসের স্টেডিয়ামের সামনে পৌঁছালে দৌলতপুরগামী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিন আরোহীই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন ও চয়নের মৃত্যু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed