মানিকগঞ্জে স্কুলের ভেতরে পিকআপ, শিক্ষিকাসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের ভেতরে পিকআপ চাপায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থী এবং এক নারী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
সোমবার (২১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনিম (৭) এবং একই বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা নাসরিন। শিশু শিক্ষার্থী তাসনিম শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। আর শিক্ষিকা ফাতেমা নাসরিন উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির একটি গাড়ি ভাড়া দিয়ে স্কুলের মাঠে রাখা হতো। সকালে শিক্ষার্থীরা খাবারের বিরতির সময় মাঠে আসে। এ সময় গাড়ির চালক গাড়িটি চালু করলে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। আহত হন শিক্ষিকা ফাতেমাসহ ৫-৭ জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষিকা ফাতেমার মৃত্যু হয়। ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা পালিয়ে যান। পিকআপচালককে আটক করেছে এলাকাবাসী।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা মব সৃষ্টি করেRead More
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ীRead More



Comments are Closed