সুনামগঞ্জে নয় শর্তে ৭০ শিশুর মুক্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে পরিবারিবারি সহিংসতা, মারামারি এবং ছোটখাটো চুরির অভিযোগে আছে এমন ৫০ মামলায় ৭০ জনকে শিশুকে নয়টি শর্তে মুক্তি দিয়েছেন আদালত।
সোমবার (২১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যানের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। এসময় শিশুদের হাতে জাতীয় পতাকা, ফুল ও ডায়রী শিশুদের হাতে তুলে দেন বিচারক।
আদালত সূত্রে জানা যায়, এসব শিশুদের পারিবারের অন্যান্য সদস্যদের সাথে মামলায় জড়ানো হয়েছিলো যাদের বিরুদ্ধে মারামারিতে জড়িত এবং ছোটখাটো কিছু চুরির অভিযোগ আনা হয়েছিল। ক্ষুদ্র একটি অভিযোগে তাদের আদালতে হাজিরা দিতে হতো, এর ফলে শিশুদের ভবিষ্যত এক অনিশ্চিয়তার মধ্যে নিপতিত হয়। তাদের শিক্ষা জীবন ব্যহত হয়। যার কারণে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে কারাগারের পরিবর্তে পারিবারের সাথে থেকেই সংশোধনের সুযোগ দেন আদালত।
শর্তগুলো হল, নিয়মিত পড়াশুনার পাশাপাশি প্রতিদিন ভালো কিছু করা এবং ডায়রীতে তা লিখে রাখা, মুক্তিযুদ্ধেও সঠিক ইতিহাস জানান, সবার সাথে সদ্ভাব রাখা ও এবং ভালো ব্যবহার, বাবা-মাসহ গুরুজনদের আদেশ নির্দেশ মেনে চলা এবং বাবা মা সেবা যত্ম ও কাজে কর্মে সাহায্য করা, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা ও ধর্মকর্ম পালন করা, প্রত্যেকে কমপক্ষে ২০ করে গাছ লাগানো এবং গাছের পরিচচর্যা করা, অসৎ সঙ্গ ত্যাগ করা, মাদক থেকে দূওে থাকা এবং ভবিষ্যতে কোন অপরাধের সাথে নিজেকে না জড়ানো।
এদিকে ৭০ শিশুকে পরিবারের কাছে তুলে দিলেও তাদের পর্যবেক্ষনের দায়িত্ব দেয়া হয়েছে সুনামগঞ্জ জেলা প্রবেশন কর্মকর্তা শফিউর রহমানকে। তিনি বলেন, এরকম ব্যতিক্রমী রায়ের মাধ্যমে শিশুরা তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আমার দায়িত্ব তাদের মনিটরিং করা তারা ঠিকমতো আদালতের দেয়া নির্দেশনা মানছেন কি না তা খতিয়ে দেখা। আমরা এটি নিয়মিত করে যাব।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি নান্টু রায় বলেন, এরকম রায়ের ফলে ছোটখাটো মামলা দ্রুতই নিষ্পতি হল শিশুরা তাদেও আপন ঠিকানায় ফিরে গেল। বাবা মায়ের দুঃশ্চিন্তার অবসান হল তাদের আদরের দুলালকে কাছে পেয়ে। এরকম মামলায় একটি শিশুর ভবিষ্যত অন্ধকারের দিকে চলে যায় তাই বিজ্ঞ বিচারক তাদের ভবিষ্যতের করা চিন্তা করে ৯ শর্তে তাদের জাতীয় পতাকা ফুল এবং ডায়রী দিতে মামলা থেকে মুক্তি দিয়েছেন।
Related News
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ২ হাজারRead More



Comments are Closed