Main Menu

হজমের সমস্যায় কাঁচকলার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: বিভিন্ন রান্নায় কাঁচকলা ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই কাঁচকলা খেতে পছন্দ করেন না। তবে পুষ্টিবিদদের মতে, কাঁচকলায় রয়েছে অনেক পুষ্টিগুণ। এই খাবার নিয়মিত খেলে শরীর ভালো থাকে।

কাঁচকলায় রয়েছে ভালো পরিমাণে ফাইবার। এছাড়া ভিটামিন সি, ভিটামিন বি ৬, ভিটামিন এ, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্কসহ আরও অনেক পুষ্টি উপাদান পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্ট শরীর ভালো রাখতে সাহায্য করে। হজমের সমস্যাও কমায়। পেটের অসুখে কাঁচকলা অনেক বেশি উপকারি।

নিয়মিত কাঁচকলা খেলে যেসব রোগ প্রতিরোধ করা যায়-

হজমের সমস্যা কমে : অনেকেরই হজমের সমস্যা আছে। মূলত বাইরের খাবার খাওয়ার প্রবণতা এই সমস্যা বাড়িয়ে দেয়। হজমের সমস্যা কমাতে চাইলে বাইরের তেল, ঝাল, মসলামুক্ত খাবার খাওয়া যাবে না। পাশাপাশি খেতে পারেন কাঁচকলা। এই কলায় থাকা ফাইবার যে কোনও সমস্যা দূর করতে পারে।

সুগার কমায় : কাঁচকলায় ভালো পরিমাণে অ্যান্টি ডায়াবেটিক গুণ রয়েছে। এই গুণের কারণে ডায়াবেটিস রোগীরা এ খাদ্য খেতে পারেন। উপকার পাবেন।

হৃৎপিণ্ড ভালো রাখে : কাঁচকলায় থাকা পুষ্টি উপাদান হৃৎপিণ্ড সুস্থ রাখতে ভূমিকা রাখে।

ওজন কমায় : কাঁচকলায় ভালো পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার মানুষের ওজন বাড়তে দেয় না। এমনকি শরীরে বিপাকের হার ভালো রাখতে সাহায্য করে কাঁচকলা। তাই ওজন কমাতে চাইলে অবশ্যই প্রতিটি মানুষকে হতে হবে সচেতন।

ত্বক ভালো রাখে : ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কাঁচকলা। এই কলায় এমন কিছু ভিটামিন ও খনিজ রয়েছে যা শরীর ভালো রাখতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালে ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে খেতে পারেন এই খাবার।

তথ্যসূত্র: ইন্টারনেট

Share





Related News

Comments are Closed