Main Menu

সিলেটে বিএনপি’র অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিএনপি’র বিভিন্ন উপজেলা কমিটি গঠনে কোন অনিয়ম হয়েছে কি না-তা খতিয়ে দেখতে দলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

২১ মার্চ সোমবার অনুষ্ঠেয় সিলেট জেলা বিএনপির কাউন্সিল রোববার দুপুরে স্থগিত করা হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া এবং একটি উপজেলা কমিটি নিয়ে বিরোধের কারণে এ কাউন্সিল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দলীয় একটি সূত্র।

বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন জানান, ভোটার তালিকা চূড়ান্ত না হওয়ায় স্থগিত করা হয়েছে কাউন্সিল। পাশাপাশি কমিটি গঠনে অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed