Main Menu

কমলগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গৃহকর্তা আটক

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ মামলার আসামিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

Manual1 Ad Code

আটককৃত রজত ধর (৫০) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত লক্ষ্মী ধরের ছেলে।

Manual3 Ad Code

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১০ মাস পূর্বে কমলগঞ্জ উপজেলার ধাতাইলগাঁও এলাকার এক পিতা তার প্রতিবন্ধী মেয়েকে (২৫) অভাবের কারণে রজত ধরের বাড়িতে কাজে দেন। কিছুদিন পর রজত ধর ওই প্রতিবন্ধী মেয়েকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি সেখানে কাজে যাওয়া বন্ধ করলে কিছু দিন পর মেয়েটি তার শরীরে অস্বাভাবিকতা দেখতে পায়।

Manual1 Ad Code

এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করলে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এ ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় গত ৫ মার্চ মামলা দেওয়া হয়ে। পরে রজত ধর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

শ্রীমঙ্গল র‌্যাব-৯-এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকালে ভারতীয় সীমান্ত এলাকা চাতলা হতে গ্রেপ্তার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধী ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করেছে মর্মে স্বীকার করে।

আসামিকে কমলগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যা বের প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়ক সিনিয়র এএসপি বাসু দত্ত চাকমা এ তথ্য জানান।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code