বিশ্বে করোনায় আরো ৬৬২১ মৃত্যু, শনাক্ত ১৮ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের তাণ্ডব এখনো চলছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে দেশে টিকা কার্যক্রম চালু থাকলেও লাগাম কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না। ফলে এ ভাইরাসের আক্রান্ত ও মৃত্যু কোনোটাই নিয়ন্ত্রণে আসছে না।
এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৬২১ জন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৯৬ হাজার ৮৪২ জন। এ সময় মারা গিয়েছিলেন ৬ হাজার ৭০৮ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, শুক্রবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৪৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৫১ হাজার ৭৯ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৮৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯১ হাজার ২৬০ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৭৪৫ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ১৪৭ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৮ হাজার ৮৮০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৮৮০ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৯৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৬২৪ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed