Main Menu

মাহমুদ উস সামাদ এমপির প্রথম মৃত্যুবার্ষিকীি আজ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মুত্যুর এক বছর আজ শুক্রবার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যাগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে-শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল ,খতমে কুরআন,শিরণী বিতরণ।

প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির পরিবারের পক্ষ থেকে আজ শুক্রবার বাদ ফজর থেকে ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে খতমে কুরআন,বাদ জুমা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, কবর জিয়ারত, মসজিদে দোয়া মাহফিল শেষে শিরণী বিতরণ করা হবে।

বাদ আছর ফেঞ্চুগঞ্জ বাজার জামে মসজিদে এমপি হাবিবুর রহমান হাবিবের উদ্যাগে দোয়া মাহফিল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের উদ্যাগে বাদ মাগরিব কদমতলী পয়েন্ট জামে মসজিদে দোয়া মাহফিল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজারস্থ আকুল শাহ শপিং সেন্টার অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

পরদিন শনিবার মরহুমের পরিবারের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল এতিমখানা ও মাদরাসা বোর্ডিংয়ে শিরণী বিতরণ।

১৩ মার্চ রোববার দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার সকল এতিমখানা ও মাদরাসা বোর্ডিংয়ে শিরণী বিতরণ করা হবে।

১৪ মার্চ সোমবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে ফেঞ্চুগঞ্জ বাজারস্থ মাহমুদ উস সামাদ চৌধুরী রিভার ভিউ প্রাঙ্গণে মাহমুদ উস সামাদ চৌধুরীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল পরে শিরণী বিতরণ করা হবে ।

Manual3 Ad Code

এছাড়া, প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর স্মরণে আগামীকাল শনিবার বাদ যোহর দক্ষিণ সুরমার কলাবাগান লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসায় ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল, ১২ মার্চ দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের শাহ আলী রাজা’র পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল, ১৩ মার্চ দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের পরগনা বাজারে পাঞ্জেখানা মসজিদে পরগনা বাজার আঞ্চলিক আওয়াামী লীগের উদ্যাগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর ছোট ভাই লন্ডন থেকে প্রচারিত বাংলা চ্যানেল চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ভাতিজা লন্ডন প্রবাসী সাকিব উস সামাদ চৌধুরী ও ভাগ্নে আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা জুনেদ আহমদ চৌধুরী দেশে অবস্থান করে মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।

এদিকে, মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট-৩ নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের উদ্যাগে ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে

উল্লেখ্য, ২০২১ সালে ১১ই মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করোনায় আক্রান্ত হয়ে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

জীবদ্দশায় মাহমুদ উস সামাদ চৌধুরী ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিব, প্যানেল স্পিকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code