সিলেটে চলন্ত প্রাইভেট কার আগুন, পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার জাঙ্গাইল এলাকায় একটি চলন্ত প্রাইভেট কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে কারটি।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে। তবে এতে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন- জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান।
তিনি জানান- প্রাইভেট কারটি সিলেটে আসছিল। জাঙ্গাইল এলাকায় আসার পর হঠাৎ প্রাইভেট কারের সামনের দিকে আগুন লেগে যায়। বিষয়টি আঁচ করে চালক রাস্তার পাশে প্রাইভেট কারটি থামিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়। এরপর কিছু সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় প্রাইভেট কারটি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed