Main Menu

বাহুবলে উপজেলা চেয়ারম্যানের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

Manual5 Ad Code

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের উপর এমপির অনুসারী ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে উত্যপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি।

Manual1 Ad Code

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো অব্যাহত রেখেছেন বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

অপরদিকে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এর জম্মভুমি নারিকেল তলা চার গ্রামবাসী ১০ মার্চ বৃহস্পতিবার ওই ঘটনায় কর্মসূচি নিতে বৈঠকে বসছেন।

এলাকাবাসী সুত্র জানায়, এ বৈঠকে বাহুবল সদরের বিভিন্ন গ্রামসহ উপজেলা বাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হবে।

Manual3 Ad Code

উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন ইতিমধ্যে হবিগঞ্জ জেলা উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব কাদির লস্কর এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সমিতি বিষয়টি দ্রুত কার্যকর ভূমিকা পালন করবে।

Manual1 Ad Code

আসামীদের গ্রেপ্তারের ব্যপারে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খানের সাথে কথা বললে তিনি বলেন আসামীদের গ্রেপ্তারে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে এবং অনুসন্ধান চলছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code