জাবিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত
জাবি প্রতিনিধি: ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস।
মঙ্গলবার (৮ মার্চ) নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবসটি পালন করে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় পুরাতন কলা ভবন চত্বরে আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো: নূরুল আলম। আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো: নূরুল আলম আর্ন্তজাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ পর্যায়ে নারীদের পদায়ন করেছেন। তারা সকলেই দক্ষতার সঙ্গে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে কর্মরতদের ৮৪ শতাংশেরও বেশি নারী। দেশের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পেছনে নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক বলেন, ‘অধিকার ও ন্যায্যতার ক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য ও বঞ্চনা দূর করতে হবে। নারী-পুরুষের শক্তিশালী সমতা দেখার প্রত্যাশা ব্যক্ত করছি।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, ‘নারী-পুরুষের সমতা পরিবার থেকে শুরু করতে হবে। চিন্তা, চেতনায় নারীকে সমান দেখতে হবে। আদর্শিক চিন্তায় অভিন্নতা প্রতিষ্ঠিত হলে নারী-পুরুষের সমতা নিশ্চিত হবে।’
শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা ফাহলিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক আরফিয়া খানমসহ প্রমুখ।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed