২৫৭ যাত্রী নিয়ে লন্ডন গেছে বিমানের সেই ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বার্ড হিটে’র (পাখির আঘাতে) কারণে বাতিল হওয়া ফ্লাইটটি সোমবার সকাল ১১টায় লন্ডনের উদ্দেশে ছেড়ে গেছে।
ওসমানী বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, সকাল ১১টায় ফ্লাইটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফ্লাইটে সব মিলিয়ে ২৫৭ জন যাত্রী ছিলেন।
তিনি জানান, রবিবার সকাল ১০টার দিকে বিকল হওয়া বিমানের যান্ত্রিক ত্রুটি সারানো হয় সন্ধ্যায়। তবে, যাত্রীদের অন্য একটি ফ্লাইটে (বিজি-২০১) করে লন্ডনে পাঠানো হয়েছে।
এরআগে রোববার (৬ মার্চ) সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু রানওয়েতে যেতেই এয়ারক্রাফটের ডানার সাথে ধাক্কা লাগে পাখির। এতে বিকল হয়ে পড়ে ইঞ্জিন। তাই আকাশে উড়তে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডন ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ যাত্রী।
জানা গেছে, উড্ডয়নের ঠিক আগ মুহুর্তে উড়োজাহাজের ইঞ্জিন ঠিকঠাকমতো কাজ করছিলো না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ধরা পড়ে উড়োজাহাজের সাথে পাখির ধাক্কা লাগার বিষয়টি। বার্ড হিটের কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। ফলে দিনভর যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এদিকে, ফ্লাইট বাতিল হওয়ায় হিথ্রো-সিলেট ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed