দক্ষিণ আফ্রিকায় ডাকাতের ছুরিকাঘাতে বিশ্বনাথের যুবক খুন
বিশ্বনাথ প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের ছুরিকাঘাতে সাজ্জাদ খান (৩৩) নামে এক বাংলাদেশী যুবক খুন হয়েছেন। গতকাল শুক্রবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে ওই দেশের পুমালাঙ্গা প্রদেশের এরমেলো শহরের পার্শ্ববর্তী সানসিটি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত সাজ্জাদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত দিলোয়ার উদ্দিন খান।
নিহতের বড়ভাই ফয়েজ খান জানান, প্রায় ৫ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিল সাজ্জাদ খান। ব্যক্তিগত জীবনে সে তিন সন্তানের জনক।
গতকাল দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার এরমেলো শহরের সানসিটি গ্রামে একদল ডাকাত একটি বাংলাদেশী দোকানে হানা দিয়ে ব্যর্থ হয়। পরে পার্শ্ববর্তী সাজ্জাদ খানের দোকানে তারা ঢুকে পড়ে। ক্যাশবাক্স থেকে নিয়ে নেয় টাকা।
এ সময় ডাকাতদের চিনে ফেলায় সাজ্জাদকে ছুরিকাঘাত করতে থাকে তারা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায় সে।
ফয়েজ খান আরও জানান, সাজ্জাদ খানের মরদেহ সেদেশের স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানকার আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে বলে তিনি জানান।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed