১৮ মার্চ পবিত্র শবে বরাত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে বৃহস্পতিবার কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৫ মার্চ শনিবার থেকে শাবান মাসের গণনা শুরু হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদ্যাপিত হবে।
হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতটি মুসলিমরা সৌভাগ্যের রজনী হিসেবে উদ্যাপন করে থাকেন। এই রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।
মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed