বাহুবলে কলেজ প্রভাষক’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাসুক মিয়ার উপর অতর্কিত হামলার প্রতিবাদে ওই কলেজ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারী দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কলেজের শিক্ষক, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি পালন শেষে কলেজ হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য রোববার বিকেলে উপজেলা সদরের হাসপাতাল এলাকায় ওই প্রভাষকের উপর ছাত্র লীগের কর্মীরা হামলা করলে তিনি আহত হন। তিনি উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed