Main Menu

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ সোমবার ডায়াবেটিস সচেতনতা দিবস। প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি দিবসটি পালন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মর্সচি পালন করবে। এই দিন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করবে। দিবসটি উপলক্ষে আজ বারডেম মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত বাংলাদেশে চার কোটি ২৫ লাখ মানুষ রোগটিতে আক্রান্ত। আক্রান্তদের অনেকেই জানেন না তাদের ডায়াবেটিস হয়েছে। সতর্ক না হওয়ায় জনগোষ্ঠীর প্রতি ১১ জনে একজন রোগটিতে ভুগছেন। এসব কারণে বর্তমানে বাংলাদেশ উঠে এসেছে দশম শীর্ষ ডায়াবেটিস আক্রান্ত দেশের তালিকায়। ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ নবম অবস্থানে চলে আসবে এবং তখন বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা হবে ছয় কোটি ২৯ লাখ।

Share





Related News

Comments are Closed