Main Menu

সুনামগঞ্জে উজির মিয়ার মৃত্যু, এসআই দেবাশিষ বরখাস্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শাান্তিগঞ্জ থানার সাবেক এসআই দেবাশিষকে বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম রোববার জানান, তিনি ছুটিতে আছেন, মৌখিক নির্দেশে শনিবার এসআই দেবাশিষকে দিরাই থানা থেকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ন্যাস্ত করা হয়েছে।তাকে মূলত উজির মিয়া মৃত্যুর ঘটনায় কারণে ক্লোজড করা হয়েছে।

এর আগে গেল বুধবার ওই এসআই দেবাশীষকে দিরাই থানায় বদলি করা হয়। উজির মিয়ার মৃত্যুর পর থেকেই তাকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ ওঠে এস আই দেবাশীষের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহ জনক আসামি হিসেবে উজির মিয়াকে বাড়ি থেকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানার তৎকালিন এসআই দেবাশীষ।উজির মিয়াকে গ্রেপ্তারের সময় এসআই দেবাশীষ সূত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। গ্রেফতারের সময় এসআই দেবাশীষ উজির মিয়ার মাথায় আঘাত করেন বলেও অভিযোগ আনা হয়েছে।

পরদিন বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন উজির মিয়া। ২১ ফেব্রুয়ারি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওইদিন দুপুরে পুলিশি নির্যাতনে উজির মিয়ার মৃত্যু হয়েছে দাবি করে উজির মিয়ার মরদেহ নিয়ে স্বজন ও এলাকাবাসী সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলা বাজার এলাকায় সড়ক অবরোধ করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ ও শান্তিগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদসহ তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিচারের আশ্বাস দিলে ৩ ঘন্টা পর অবরোধ তুলেন তারা।

পরে জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই দিনই শান্তিগঞ্জ থানা থেকে এসআই দেবাশিষকে জেলার দিরাই থানায় বদলী করা হয়।

 

Share





Related News

Comments are Closed