Main Menu

জাবিতে পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। সেইসাথে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ বহাল থাকছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জাবি শিক্ষক সমিতির সম্পাদক ও ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) এর অধ্যাপক ড. মো: মোতাহার হোসেন বলেন, ‘সভার অধিকাংশের মতামতের ভিত্তিতে দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ বহাল থাকছে।’

তিনি আরও বলেন, ‘২০২১-২২ শিক্ষা বর্ষের ভর্তিচ্ছুরা এইচএসসিতে যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে, সভায় সেই সিলেবাস যথাসম্ভব অনুসরণ করে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

Share





Related News

Comments are Closed