সিলেটে জামায়াত সমর্থিত তিন ইউপি চেয়ারম্যান কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সরকারি আলীয়া মাদ্রাসায় জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ‘গোপন বৈঠকে’র ঘটনায় দায়ের করা মামলায় তিন ইউনিয়ন চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ ফেব্রয়ারী) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামায়াত সমর্থিত এ তিন ইউনিয়ন চেয়ারম্যান জামিনের প্রার্থনা জানালে আদালতের বিচারক মো. ইব্রাহীম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিলেটের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো: নিজাম উদ্দিন তাদেরকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন ইউপি চেয়ারম্যান হলেন- বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোওয়ার হোসেন এবং মুড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমদ এবং গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন।
সূত্র জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর নগরীর চৌহাট্রাস্থ সিলেট সরকারি আলীয়া মাদ্রাসায় গোপন বৈঠকের আয়োজন করে শিবির কর্মীরা। এ সময় সেখান থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কোতয়ালী থানায় দায়ের করা মামলায় এ তিন ইউপি চেয়ারম্যানকেও আসামী করা হয়।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed