Main Menu

ঘূর্ণিঝড় ইউনিসে লণ্ডভণ্ড যুক্তরাজ্য, মৃত অন্তত ৮

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লণ্ডভণ্ড ইউরোপের উত্তরপশ্চিমাঞ্চল।

আলজাজিরাসহ একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিধ্বস্ত যুক্তরাজ্যের কর্নওয়াল, লিভারপুল। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে আসা প্রবল বাতাসে গাড়ি থেকে শুরু করে ঘরবাড়ি পর্যন্ত সবকিছু তছনছ হয়ে গেছে। ঝড়ে এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাম্প্রতিককালে এমন বিধ্বংসী ঝড় ইংল্যান্ডে হয়নি।

শুক্রবার (১৮ ফেব্রয়ারী) লিভারপুলে ঝড়ের তাণ্ডবে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। আয়ারল্যান্ডে গাছ ভেঙে পড়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার ওপর। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঝড়ের বেগে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদ উড়ে গেছে। একের পর এক বাড়ি তছনছ হয়ে গেছে। বিধ্বস্ত পরিবহন ব্যবস্থাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে দেখা যায়, লিভারপুল, কর্নওয়াল, আয়ারল্যান্ড ইত্যাদি জায়গার করুণ ছবি। লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডের একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গেছে। পরিষেবা সচল রাখা এবং উদ্ধারকাজে কাজ করে চলেছে প্রশাসন। ঝড়ের জন্য একের পর এক বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলোতে সব মিলিয়ে দুই লাখ মানুষ আটকে পড়েছেন।

শক্তিশালী ঝড়টি ধীরে ধীরে স্ক্যান্ডিনেভিয়া ও ইউরোপের উত্তরাঞ্চলীয় মূলভূখণ্ডের দিকে এগোচ্ছে।

Share





Related News

Comments are Closed