কলেজছাত্রীকে ৪দিন আটকে রেখে গণধর্ষণ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর লালবাগ থেকে তরুণীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ ফেব্রয়ারী) ভোরে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকার লালবাগ থেকে ওই কলেজছাত্রীকে (১৮) তুলে নিয়ে চার দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের পর গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed