কক্ষপথে ভারতের তিন স্যাটেলাইট
প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর কক্ষপথে তিনটি স্যাটেলাইট পাঠিয়েছে ভারত। সোমবার (১৪ ফেব্রয়ারী) সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহগুলোর সফল উৎক্ষেপণ করে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
কৃষি, বনাঞ্চল, বন্যা পরিস্থিতির ছবি পাঠানোসহ বিভিন্ন গবেষণার কাজে এই স্যাটেলাইটগুলো ব্যবহার করা হবে।
সোমবার সকাল ৬টার দিকে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ইওএস-ফোর স্যাটেলাইটবাহী রকেট। এই স্যাটেলাইটটির পাশাপাশি ইন্সপায়ার স্যাট-ওয়ান ও ইন্সস্যাট-টু টিডি নামে আরো দুটি স্যাটেলাইট পাঠায় দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
ইসরো জানায়, সৌরমণ্ডলের কক্ষপথে সফলভাবে স্যাটেলাইটগুলো প্রতিস্থাপিত হয়েছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত স্থানে অবস্থানের পাশাপাশি কৃত্রিম উপগ্রহগুলো কাঙ্ক্ষিত তথ্য দেওয়া শুরু করবে।
ইওএস-ফোর স্যাটেলাইট মূলত পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট। যেটি দিয়ে কৃষি, বনাঞ্চল, মাটি, বন্যা পরিস্থিতির ছবি পাঠানোর কাজ করবে। বাকি দুই কৃত্রিম উপগ্রহ আয়নোমন্ডলের গতিশীলতা ও সৌরমণ্ডলের তাপমাত্রা পর্যবেক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার হবে।
গত বছরের আগস্টে এই অভিযান ব্যর্থ হলেও সোমবার স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে চলতি বছর নতুন করে যাত্রা শুরু করলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed