দেশে করোনায় ১৯০ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ৩১৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে কর্মরত তিন সহস্রাধিক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন ডেন্টাল সার্জনসহ ১৯০ জন চিকিৎসক।
শনিবার (১২ ফেব্রুয়ারি) চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ৩ হাজার ১৭৮ জন চিকিৎসক, ২ হাজার ৩৬৪ জন নার্স এবং ৪ হাজার ১২৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ ৯ হাজার ৬৭১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
বিএমএ জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিন সহস্রাধিক চিকিৎসকের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসক আক্রান্ত হয়েছেন ঢাকা জেলায় ৮৭৮ জন। এছাড়াও চট্টগ্রাম জেলায় ৪৯৩ জন, সিলেট জেলায় ৩৫০ জন, ময়মনসিংহ জেলায় ১৪৩ জন, কুমিল্লায় ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে সারাদেশে করোনায় আক্রান্ত নার্সের সংখ্যা ২ হাজার ৩৬৪ জন নার্স। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকায় ৮৫২ জন, এরপর ১৬৫ জন ময়মনসিংহ জেলায়, ৯১ জন বরিশাল জেলায়। এছাড়াও ৪ হাজার ১২৯ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৯ হাজার ৬৭১ জন স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে,করোনাভাইরাসে ১১ ফেব্রুয়ারি শুক্রবার পূর্ববর্তী ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনে। শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Related News
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More



Comments are Closed