‘ধর্ষণে অন্তঃসত্ত্বা ভাতিজি’, ধর্ষক চাচা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী (১৭) দুই মাসের অন্তঃসত্ত্বা বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরীর আপন চাচার বিরুদ্ধে ধর্ষণের এই অভিযোগ।
এ ঘটনায় গত বুধবার (৯ ফেব্রয়ারী) রাতে কিশোরী নিজেই বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ধর্ষক চাচা মো. হুছন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার বিকেলে হুছন আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, কিশোরীর পিতা একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। তিনি বেশিরভাগ সময় বাহিরে থাকেন। কিশোরী তার মাকে নিয়ে চাচা হুছনসহ একই বাড়িতে বসবাস করেন। কিশোরীর পিতা বাড়িতে না থাকায় ওই কিশোরী গত বছর ৭ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় বাজারে নিত্যপ্রযোজনীয় জিনিসি কিনতে যান। আনুমানিক রাত ৯টার দিকে বাজার থেকে ফেরার পথে চাচা হুছন আলী ভাতিজিকে জোরপূর্বক এলাকার একটি নির্মানাধীন পাকা ঘরে নিয়ে যায়। হত্যার হুমকি দিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ করলে তাকে মেরে ফেলারও হুমকি দেন চাচা। ভয়ে কিশোরী ঘটনাটি কাউকে জানায়নি। এরপর গত ৫ ফেব্রয়ারি রাত ৮টায় একইভাবে তাকে নির্মানাধীন পাকা ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এদিকে ধর্ষণের শিকার হয়ে কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি তার (কিশোরীর) শারীরিক পরিবর্তন দেখে মা তাকে জিজ্ঞাসাবাদ করলে কিশোরী সব ঘটনা খুলে বলে। এরপর কিশোরী বাদী হয়ে গত বুধবার রাতে মামলা দায়ের করলে পুলিশ চাচাকে গ্রেপ্তার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। কিশোরীকে পুলিশ হেফাজতে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।’
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed