সিলেটে গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দেশীয় উৎস হতে গ্যাস উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি শনিবার সকালে জৈন্তাপুর উপজেলার হরিপুরস্থ সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির প্রধান কার্যালয়ে (সিলেট) স্বাস্থ্য বিধি মেনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট গ্যাস ফিল্ডস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রো বাংলা’র চেয়ারম্যান নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
মতবিনিময় সভায় সিলেট গ্যাস ফিল্ডস লিঃ ও বাপেক্স এর মহা ব্যবস্থাপকবৃন্দসহ পেট্রোবাংলা এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed