সপ্তম শ্রেণির ক্ষুদে স্কুল ছাত্র ধর্ষণ চেষ্টার মামলায় আটক!
তাহিরপুর প্রতিনিধি: ধর্ষণ চেষ্টার মামলায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ক্ষুদে স্কুল ছাত্রকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেলে ১৩ বছর বয়সী ওই স্কুল ছাত্রকে সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) হেফাজতে তাকে প্রেরণের আদেশ প্রদান করেন।
এরআগে ওই দিন দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের অমৃতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। ওই স্কুল ছাত্র স্থানীয় একটি হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে বলে নিশ্চিত করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
.
মঙ্গলবার রাতে তাহিরপুর থানার ওসির দায়িত্বে থাকা এসআই গোলাম হক্কানী এ তথ্য নিশ্চিত করেন।
মামলার সুত্রে জানা যায়, উপজেলার অমৃতপুর গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র একই গ্রামের অপর বাসিন্দার পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা চালায় সোমবার সন্ধা রাতে।
বিষয়টি ওই শিশু কন্যার ফুফু পরিবারের লোকজনকে অবহিত করলে পরদিন দুপুরে ভিকটিমের মা বাদী হয়ে ওই স্কুল ছাত্রের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন।
মঙ্গলবার রাতে ভিকটিম শিশু কন্যার মা ফুলতারা বেগম (ছদ্দনাম) বলেন, ‘আমার শিশু কন্যা কিছু বলতে পারেনি, কিন্ত তার ফুফু ঘটনা দেখে আমাদের জানানোর পর ন্যায় বিচার পেতেই আমি থানায় গিয়ে মামলা দায়ের করি।’
মঙ্গলবার রাতে অভিযুক্ত স্কুল ছাত্রের পিতা আলী আকবর (ছদ্দনাম) বললেন, ‘আমার শিশু পুত্রের বিরুদ্ধে আমি ও আমার পরিবারের সদস্যদের পুর্ব বিরোধের জের ধরে অহেতুক এমন স্পর্শকাতর অভিযোগে হয়রারী মূলক এ মামলা দায়ের করা হয়েছে, তদন্তে প্রকৃত সত্য উদঘাটন হলে মামলায় ইন্দন জুগানো এমনকি ষড়যন্ত্রের বিষয়টি পরিস্কার হয়ে উঠবে।’
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed