Main Menu

ইবির মেগা প্রকল্পে অনুমোদনহীন রড!

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান ১০তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের জন্য অনুমোদনহীন রড আনা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদিত ৫ ক্যাটাগরির রডের বাইরে সোমবার (২৪ জানুয়ারী) রাতে অনুমোদনহীন রড আনে ওই ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠান মাইসা কনস্ট্রাকশন। বিষয়টি প্রশাসেন নজরে আসলে তা ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।

প্রকৌশল অফিস সূত্রে, ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের অধীন শুরু হওয়া ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মাইশা কনস্ট্রাকশন লিমিটেড। বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক সংলগ্ন এলাকায় নির্মাণাধীন এই ভবনের ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা। মেগা প্রকল্পের কাজ শুরুর আগেই ইঞ্জিনিয়ার অফিস ও কর্তৃপক্ষের থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৫টি ক্যাটাগরির রডের অনুমোদন দেওয়া হয়। তবে নির্দেশনার বাইরে গিয়ে চুপিসারে অনুমোদনহীন রড দিয়ে কাজ শুরুর চেষ্টা করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মাইসা কনস্ট্রাকশন লিমিটেড।

সোমবার রাতের আধারে অনুমোদনহীন এসএস গ্রুপের টাইগার রড নিয়ে আসে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের দাবি, “ভালো মানের ৫ ক্যাটাগরির রডের অনুমোদন দেয়া সত্তে¡ও নির্দেশনার বাইরে যেয়ে তারা নিন্ম মানের রড ব্যবহারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে অনুমোদনহীন রড ফেরত পাঠাতে ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দিন মু. তারেক বলেন, আমরা বিএসআরএম, জিপিএইচ, এসসিআরএম, মেঘনাম এবং আনোয়ার স্পাত এই ৫টি রডের বাইরে কোন রডের অনুমোদন দেইনি। তাই আমরা ওই রড ব্যবহার করতে দেইনি।”

Share





Related News

Comments are Closed