আ.লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, শিবির নেতার ১০ বছরের জেল
বৈশাখী নিউজ ডেস্ক : রাজশাহীতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করায় শিবিরের এক নেতাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৪ জানুয়ারী) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত শিবির নেতা আবদুল মুকিত ওরফে রাজু (২৬) রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে জানা গেছে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed