Main Menu

ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শালা-দুলাভাইয়ের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শালা-দুলাভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- কালিহাতীর পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে মাসুম (৩০)। এরা সম্পর্কে মামাতো শালা-দুলাভাই।

শনিবার (২২ জানুয়ারি) রাত আটটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের স্বজনরা জানায়, নিহত মাসু‌মের বো‌নের বি‌য়ের বৌভাত অনুষ্ঠান শেষ ক‌রে মোটরসাই‌কে‌ল যো‌গে বাড়ি ফেরার সময় কালিহাতি উপজেলার হা‌তিয়া এলাকায় অর‌ক্ষিত রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তারা কাটা প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই দুইজ‌নের মৃত‌্যু হয়। মাসুম বাকপ্রতিব‌ন্ধী। নিহত মোতা‌লেব হো‌সেন মাসু‌মের মামা‌তো বোন জামাই। এ‌ই ঘটনায় বি‌য়ে বা‌ড়ি‌তে শো‌কের ছায়া নে‌মে এসেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপসহকারি পরিদর্শক (এএসআই ) শরিফুল ইসলাম জানান, ট্রেনে দুর্ঘটনায় নিহতদের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান জানান, ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Share





Related News

Comments are Closed