Main Menu

ঢাকা-শারজাহ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ জানুয়ারি

বৈশাখী নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে আগামী ২৫ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিকভাবে জাতীয় পতাকাবাহী এই বিমান প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও সোমবার সাপ্তাহিক চারটি ফ্লাইট পরিচালনা করবে। শারজাহ থেকে ফিরতি ফ্লাইট চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছাবে।

আজ থেকেই যাত্রীরা এই রুটের টিকিট কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

Share





Related News

Comments are Closed