দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস।
শুক্রবার (১৪ জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।
চার প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের নূরুল ইসলাম দলীয় প্রতীক নৌকা, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু (স্বতন্ত্র) প্রতীক কাপ- পিরিচ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী (স্বতন্ত্র) প্রতীক আনারস, জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন মো: আবু সালেহ।
এদিকে প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা মাইকযোগে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।
উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারী দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed