বড়লেখায় বিএনপি যুবদলের ২৬ নেতাকর্মীর নামে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের ওপর হামলার অভিযোগে যুবদলের আহ্বায়ক এসএম শরিফুল ইসলাম বাবলুকে প্রধান আসামি করে বিএনপি ও যুবদলের ২৬ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।
শনিবার (২৫ ডিসেম্বর) রাতে বড়লেখা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শহরের উত্তর চৌমুহনী এলাকায় উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম শরিফুল ইসলাম বাবলু ও সদস্য সচিব ইকবাল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে মিছিলের প্রস্তুতি নেন। অপরদিকে যুবদলের অপর অংশের নেতা আব্দুল কাদির পলাশ তার দলবল নিয়ে মিছিল প্রতিহত করতে শহরে অবস্থান নেন। এই খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরে যাওয়ার অনুরোধ করলে তারা পুলিশের ওপর মারমুখি আচরণ এবং ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় পুলিশের উপ পরিদর্শক (এসআই) সো. গিয়াস উদ্দিন খান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. আবু তালেব, কনস্টেবল ফরিদ উদ্দিন, মো. ইমরান হোসেন, মো. আখলাক হোসেন ও মো. আখলিছ মিয়া আহত হন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার মামলার বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, ‘যুবদলের দুটি গ্রুপ। শনিবার দুপুরে এক গ্রুপ আনন্দ মিছিলের ও অপর গ্রুপ মিছিল প্রতিহতের জন্য শহরে প্রস্তুতি নেয়। খবর পেয়ে সংঘর্ষ এড়াতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরে যাওয়ার অনুরোধ করলে তারা পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পুলিশও আত্মরক্ষায় তাদের ওপর লাঠিচার্জ করেছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।’
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed