Main Menu

হবিগঞ্জে বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র জিকে গউছকে প্রধান আসামী করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আটক ১০ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য করানোর দাবিতে বুধবার হবিগঞ্জে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতিও নেয়া হয়। এতে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকসহ কেন্দ্রীয় নেতারা । কিন্তু পৌণে ২টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়ার সময় শায়েস্তানগর পয়েন্টে পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১শ’ জন আহত হয়। প্রায় ১ ঘন্টাব্যাপী সংঘর্ষে শায়েস্তানগর থেকে সার্কিট হাউজ রোড পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

Share





Related News

Comments are Closed