পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে
বৈশাখী নিউজ ডেস্ক: পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ রেখে নতুন একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
বুধবার (২২ ডিসেম্বর) এ পরিপত্র প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, দেশের ভেতরে পাসপোর্টের আবেদনকারীদের এনআইডি ও পাসপোর্টের মধ্যে গরমিল হলে যথাযথ প্রমাণের ভিত্তিতে তা সংশোধন করা যাবে। এনআইডিতে দেয়া নাম, পিতা-মাতার নাম ও বয়সসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে পাসপোর্টে দেয়া যাবে।
এছাড়াও পাসপোর্ট সংশোধনের জন্য রি-ইস্যু আবেদন নিষ্পত্তি করতে সুরক্ষা সেবা বিভাগের ২৮ এপ্রিল জারি করা পরিপত্র অনুসরন করতে বলা হয়েছে।
গত ২৮ এপ্রিল জারি করা পরিপত্রে বলা হয়েছে, দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদন নিস্পত্তির ক্ষেত্রে পাসপোর্টে নিজের নাম, পিতা-মাতার নাম ও বয়স সংশোধনের জন্য প্রাপ্ত বয়স্কদের জাতীয় পরিচয়পত্র, জেএসসি-জেডিসি-এসএসসি-এইচএসসি-দাখিল-কারিগরি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের সনদপত্র বিবেচনা করতে হবে।
যাদের এ ধরনের সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে বলা হয় পরিপত্রে। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও জন্মসনদ বিবেচনা করতে বলা হয়েছে।
প্রয়োজনে স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে আবেদনকারীর তথ্য যাচাই করা যাবে বলেও জানানো হয় সেই পরিপত্রে।
বয়স পরিবর্তনে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed